নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:৪৫। ২ মে, ২০২৬।

ইরানের হাতে আটক একাধিক মার্কিন সেনা

মার্চ ৮, ২০২৬ ২:২৪
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটকের দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র তেহরানের এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছেন।

আরও পড়ুনঃ  রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

তিনি লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, কয়েকজন মার্কিন সৈন্যকে বন্দি করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, তারা যুদ্ধে নিহত হয়েছে। সত্য দীর্ঘদিন লুকিয়ে রাখা যাবে না।’

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্রুতই এই দাবি অস্বীকার করেছে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরান মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

একই ধরনের বক্তব্য দিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম। সংস্থাটির এক মুখপাত্র বলেন, মার্কিন সৈন্য আটক করার দাবি ইরানের আরেকটি ‘মিথ্যা প্রচারণা’।
সূত্র : আলজাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।