নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:৪৪। ১ মে, ২০২৬।

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মার্চ ১০, ২০২৬ ১১:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটা ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযান চলাকালে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার প্রমাণ পাওয়ায় একটি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয়। একই সঙ্গে মাটি বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।