নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৯:৩৬। ১৯ মার্চ, ২০২৬।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

মার্চ ১৮, ২০২৬ ১১:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরে একটি পোশাক কারখানা আগুন লেগেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা ৩৪ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৫ ইউনিট সেখানে কাজ করছে। আগুন ভয়াবহ হয়ে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।