স্টাফ রিপোর্টার : এক মাসের সিয়াম সাধনার পর রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদ-এ অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে তিনি অংশ নেন।
নামাজ শেষে রাজশাহী নগরবাসীসহ সমগ্র বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
একসঙ্গে নামাজ আদায় করেন,ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান উপস্থিত ছিলেন।
