নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:২০। ২৮ মার্চ, ২০২৬।

গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

মার্চ ২৬, ২০২৬ ৬:০৭
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

আরও পড়ুনঃ  চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজমুস সাদত রত্ন বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অসীম সাহসিকতা ও আত্নত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে তাঁদের স্বপ্নের বাস্তবায়ন করতে।”

আরও পড়ুনঃ  মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কুমার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শারমিন শায়লা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সংবর্ধনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আলোচনা সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।