নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৭:৩২। ২৮ মার্চ, ২০২৬।

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬ ৭:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দুপুর ৩ টা ৫৭ মিনিটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুনঃ  আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম, আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : ইয়াবা ট্যাবলেট উদ্ধার

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন, দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুনঃ  তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।