নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১১:৩৯। ১ মে, ২০২৬।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

মার্চ ২৮, ২০২৬ ১০:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ  বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ের সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

এ সময় রাসিক প্রশাসক মহোদয় মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খান, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।