নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৮:১৭। ৪ এপ্রিল, ২০২৬।

নগর জামায়াতের মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত

এপ্রিল ৩, ২০২৬ ১০:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী নগরীর এক কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাপাঁইনবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

আরও পড়ুনঃ  মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে মারপিট করে সাজাপ্রাপ্ত আসামী ছিনতাই

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, দারস পেশ করেন, প্রফেসর ড. আবুল হাসেম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি নেতৃবৃন্দকে সংগঠন সম্প্রচার ও নেতাকর্মীদের নৈতিক মান উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক মান সম্পন্ন কর্মী তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও মহানগরীর শূরার সদস্যগন।

আরও পড়ুনঃ  পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডা মেতে উঠলেন রাষ্ট্রপতি

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।