নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:২২। ২৩ এপ্রিল, ২০২৬।

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

এপ্রিল ২৩, ২০২৬ ৬:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে জেলা পরিষদের প্রশাসকগণের জন্য তিনব্যাপী “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পরিষদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনআইএলজি সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. ইসমাইল হোসেন। প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-এর হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী

এ সময় দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।