নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৬:৫৬। ১৫ মে, ২০২৬।

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

মে ১৪, ২০২৬ ৫:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৫ মে) রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

ওইদিন সকাল দশটায় নওদাপাড়া ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫’ রাজশাহী বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি বেলা এগারোটায় হোটেল ওয়ারিশানে আইএসপি এপি কর্তৃক আয়োজিত আইটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর সাড়ে বারোটায় খাদেমুল ইসলাম জামে মসজিদে সাধারণ মসল্লিদের সাথে জুমার নামাজ আদায় ও মতবিনিময় করবেন।

আরও পড়ুনঃ  অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

পরদিন শনিবার ভূমিমন্ত্রী বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল তিনটায় রাজশাহী বড়ুকুটি পদ্মাপাড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা সাতটায় রাজশাহী শাহ মখদুম মোড় মেট্রোপলিটন কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

রবিবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকাল চারটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম নতুন কুঁড়ি স্পোটর্স-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ  উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

ওইদিন সন্ধ্যা পৌনে সাতটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বৃহস্পতিবার (১৪ মে) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে রাজশাহী তথ্য অফিস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।