নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:০৯। ২০ মে, ২০২৬।

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মে ১৯, ২০২৬ ৩:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হাইটেক পার্কের মোড় হতে আইবাঁধ পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি নগরীর গুলজারবাগ এলাকা ড্রেন ও সড়কের সৌন্দর্য্যবর্ধন কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উল্লেখ্য, রাসিকের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজের অংশ হিসেবে উক্ত সড়কের কার্পেটিং কাজ চলছে।

আরও পড়ুনঃ  দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।