নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৯:২২। ২৫ মে, ২০২৬।

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

মে ২৪, ২০২৬ ৫:৪৬ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক রবিবার (২৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শিগগিরই রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫০০০ হাজার করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।