নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:৪০। ২৫ মে, ২০২৬।

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

মে ২৫, ২০২৬ ৬:১১ 👁️ ১০ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এ সহায়তা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম সহবিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।

আরও পড়ুনঃ  তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সচেতন। তিনি দেশের গরিব ও অসহায় মানুষের নিয়ে চিন্তা করেন। তাই গত ঈদের মত এবারের ঈদেও তিনি ঈদ উপহার পাঠিয়েছেন। যাতে আপনারা খুশি ও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।

আরও পড়ুনঃ  নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

তিনি আরও বলেন, সকল দুর্যোগে, রোগে, শোকে বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের ৩১২ জন দুস্থ ও গরিব লোকজনের মাঝে চার লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।