নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৪৪। ১ জুন, ২০২৬।

রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড়

জুন ১, ২০২৬ ২:৩০ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজশাহী থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রা।

সোমবার (১ জুন) রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সকাল থেকেই ট্রেন ও বাসে উঠছেন যাত্রীরা।

সোমবার (১ জুন) রেলস্টেশন দেখা যাচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়।

ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে যাত্রীদের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানান, এবারের ঈদে ট্রেন চলাচলে কোনো ধরনের বড় শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেনি।

গত ২৩ তারিখ থেকে শুরু হওয়া ঈদের বিশেষ ট্রেন চলাচলের এ কর্মসূচি আগামী ৩ তারিখে শেষ হতে যাচ্ছে।

যাত্রীদের চাপ সামলাতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এবারের ঈদ যাত্রা বেশ সফল ও নিরাপদ হচ্ছে।

সোমবার (১ জুন) রেলস্টেশন দেখা যাচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়।

তিনি আরোও জানান এবারের ঈদে ট্রেনগুলো বেশ সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাতায়াত করেছে। কোনো কোনো ক্ষেত্রে ১০ থেকে ২০ মিনিটের মতো সামান্য বিলম্ব হলেও, তা পরবর্তী সময়ে সমন্বয় (মেকআপ) করে নেওয়া হয়েছে। কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই জনগণ এবার ভালোভাবে ঈদ উদযাপন ও যাতায়াত করতে পেরেছেন।

আরও পড়ুনঃ  চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

চাপ এড়াতে অতিরিক্ত কোচ সংযোজন প্রতি বছরের মতো এবারও রেলযাত্রায় যাত্রীদের ব্যাপক চাপ ছিল। এই চাপ এড়াতে ঈদের আগ পর্যন্ত ট্রেনগুলোর নিয়মিত ‘অফ ডে’ (সাপ্তাহিক ছুটি) বহাল রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

এছাড়া ঈদের পর যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রতিটি ট্রেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিটি ট্রেনে একটি এসি এবং একটি শোভন চেয়ার কোচসহ মোট দুটি অতিরিক্ত গাড়ি বা কোচ যুক্ত করা হয়েছে। এই বাড়তি কোচগুলোর কারণেই ট্রেনের ধারণক্ষমতা বেড়েছে এবং যাত্রীদের চাপ সফলভাবে কভার করা সম্ভব হচ্ছে।

শুধুমাত্র সিল্কসিটি এক্সপ্রেস ছাড়া সকাল থেকে সময়মতো ট্রেন ও বাস ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।