নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৭:৩০। ২ জুন, ২০২৬।

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

জুন ২, ২০২৬ ৫:৩২ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। এতে করে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও অনেক বাড়তে পারে। ইতিমধ্যে অসহনীয় তাপে অসহ্য হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক ‘বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়টাতে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। যা পুরো বিশ্বের আবহাওয়া আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুনঃ  কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে ঘাট-বন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতিসংঘের এই সতর্কতার আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্কতা দিয়ে বলেছিল, এ বছরের এল নিনো ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হতে পারে। যেটিতে তারা ‘সুপার এল নিনো’ হিসেবে অভিহিত করছে।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

এল নিনো কখন শুরু হবে সেটি ধারণা করা খুব কঠিন। এ বছর এল নিনোর প্রভাব কখন শুরু হবে সেটি দেখতে বিজ্ঞানীরা মধ্য প্রশান্ত মহাসাগরের ওপর নজর রাখছেন।

এল নিনো কখন সৃষ্টি হয়?
এল নিনো সৃষ্টি হয় যখন বাতাসের দিক বদলের কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো বিশ্বে। সমুদ্রের পানি গরম থাকার কারণে বিশ্বের আবহাওয়াও গরম হয়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

আসন্ন এল নিনো নিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ সংবাদমাধ্যম বিবিসিকে মঙ্গলবার (২ জুন) বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস বড় এল নিনো আসছে। এটি রেকর্ডগড়া হতে পারে।”

সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।