নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:২৬। ১৩ জুন, ২০২৬।

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬ ৯:১৩ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুনঃ  নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

তিনি বলেন, দেশের যে অঞ্চল যেই অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্য উপযুক্ত, বর্তমান সরকার সে অঞ্চলে সেই উপযুক্ত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে অগ্রাধিকার প্রদান করবে।

আজ জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুনঃ  সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

তিনি বলেন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের একটি কৌশলগত উদ্যোগ। চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।