নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৩:০৯। ১৩ জুন, ২০২৬।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড প্রদান

জুন ১২, ২০২৬ ৪:২৬ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা আজ ঢাকার ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে কে এম মোজাম্মেল হক নামে এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করেন।

ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

এছাড়া, অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমান এর পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।