নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:০২। ১৩ জুন, ২০২৬।

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

জুন ১২, ২০২৬ ১০:৪২ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট করা হয়।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, দক্ষিণ লেবাননের তায়রেতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানে আবাবিল ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখল করে ফেলে। এখন সেসব সেনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তারা এসব হামলায় ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। এতে করে ইসরায়েলিরা এসব ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের মাধ্যমে ভূপাতিত করতে পারছে না। সঙ্গে তারা এগুলো শনাক্তও করতে পারছে না।

আরও পড়ুনঃ  সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

অপরদিকে হিজবুল্লাহ এসব ড্রোনে বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলি সেনাদের টার্গেট করছে। গত কয়েকদিনে যত ইসরায়েলি সেনা লেবাননে নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণ গেছে ড্রোন হামলায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।