নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৪২। ১৮ জুন, ২০২৬।

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

জুন ১৭, ২০২৬ ১১:০০ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ।

পুলিশ জানায়, বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

উদ্ধারকৃত শিশুরা হলো, নাটোর জেলার সদর থানার মো: সিফাত হোসেন (১৩) (ছদ্দনাম) এবং একই জেলার বড়াইগ্রাম থানার মো: সিয়াম হোসেন (১২) (ছদ্দনাম)।

আরও পড়ুনঃ  লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া

পরে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ১৭ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।