নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

জুন ২৮, ২০২৬ ৪:৫৯ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে ৭১ জন গবেষকবৃন্দের গবেষণা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৮ জুন) রুয়েটের সিএসই ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকৌশল শিক্ষা ব্যবস্থায় গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইন্ডাস্ট্রিয়াল এ্যন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, এ্যপ্লাইড সায়েন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

আরও উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের প্রধান সহ গবেষকবৃন্দ। পরে গবেষকবৃন্দ তাদের গবেষণার ওপর প্রেজেন্টেশন তুলে ধরেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।