নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

জুলাই ১২, ২০২৬ ১:৫৭ 👁️ ৩০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জেন্ডারভিত্তিক তথ্যের বিকল্প নেই : ড. মনসুর রহমান

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবদান দেশের জনগণের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।