নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

জুলাই ১৩, ২০২৬ ১০:২৫ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপির পরিবার।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত রাবির উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন।

আরও পড়ুনঃ  বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

চেক হস্তান্তরের সময় সালমা শাহাদত এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে একটি স্মারক উপহার তুলে দেন।

এর আগে গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি অ্যাওয়ার্ড প্রবর্তনের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এদিন আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।