নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ১৭, ২০২৬ ৩:১৭ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মো. মুকুল ওরফে কালুকে (৪০) গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

র‌্যাব জানায়, অভিযানের সময় ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) নামে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তিনি জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলেও স্বীকার করেন।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।