নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

জুলাই ২২, ২০২৬ ১০:৩৭ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কর্তৃক ২১ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) বিশেষ অভিযানে রাজশাহী জেলার ৮টি থানা (গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর যৌথ পরিচালনায় অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চোরাচালান পণ্য, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মুলতুবি গ্রেফতারী পরোয়ানা (জিআর, সিআর ও সাজাপ্রাপ্তপরোয়ানা) নিষ্পত্তিতে প্রথম দিনের বিশেষ অভিযান পরিচালনা করে ২.৫ লিটার দেশীয় মদ, ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৯০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ আসামি এবং পরোয়ানা মূলে ৭ জন আসামিসহ সর্বমোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

এই বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।