নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আগস্ট ৬, ২০২৬ ৯:৫৪ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্র্যান্ড ভ্যালুতে ভারতের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন শাহরুখ খান। আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ‘ক্রল’-এর ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ নিজের দাপট আরো একবার প্রমাণ করলেন বলিউড বাদশাহ। রিপোর্ট অনুযায়ী, শাহরুখের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।

এর মধ্য দিয়ে ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন শাহরুখ। ভারতের শীর্ষ ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করেছে ‘ক্রল’। তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ ডলার। এক বছরের ব্যবধানে ২২ শতাংশ বেড়েছে তার ব্র্যান্ড মূল্য। যার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই যেন আরেকবার প্রমাণ করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

গত এক বছরে শাহরুখ তার ব্র্যান্ড অনুমোদনের (এন্ডোর্সমেন্ট) তালিকায় যুক্ত করেছেন বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এ ছাড়া হুন্দাই, মিন্ত্রা, এয়ারবিএনবি-র মতও ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।

গত বছর শীর্ষস্থানে থাকলেও এবার তৃতীয়তে নেমে এসেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার এবারের ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার। আর দ্বিতীয়তে উঠে এসেছেন রণবীর সিং (১৬ কোটি ২৯ লাখ ডলার)।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে তার সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।