নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬ ৭:৫৫ 👁️ ২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ৩ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো: ইনসান আলীর ছেলে মো: ইয়াসিন আলী ওরফে মারুফ (৩৪)-কে গ্রেপ্তার করে। এ সময় মারুফের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানপাড়া গ্রামের মৃত নজরুলের ইসলামের ছেলে মো: হাসিবুল ইসলাম ফরহাদ (৩৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করে। এ সময় ফরহাদের বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।