নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

আগস্ট ১৩, ২০২৬ ৯:১১ 👁️ ৬ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ লঙ্ঘনের দায়ে তিন মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুনঃ  ‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং পাট অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটজাত মোড়কের আইন লঙ্ঘন: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা অনুযায়ী ২ টি মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ১ টি মামলায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।