নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:০০ 👁️ ৯১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৫৪ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।