নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এডিসি হারুনকে পাঠানো হলো রংপুরে

সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:২৫ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

গেল শনিবার রাতে ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় মারধর করেন এডিসি হারুন। ওই ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

পরদিন রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয় এডিসি হারুন অর রশিদকে। এরপর একইদিন তাকে ২ বার বদলির আদেশ দেওয়া হয়। সবশেষ সোমবার হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত করার পর তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আজ তাকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলো।

আরও পড়ুনঃ  বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।