নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৩০। ১৩ জুন, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৯, মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৩:৪৭ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, মতিহার থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৬ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।