নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:২৪। ২৫ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৭, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ৩, ২০২৩ ২:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরপুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৯.১০ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।