নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৫০ 👁️ ৮৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

শনিবার (১৬ ডিসেম্বর) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-ছয় জন, রাজপাড়া থানা-দু’জন, চন্দ্রিমা থানা-একজন, মতিহার থানা-দু’জন, কাটাখালী থানা-চারজন, শাহমখদুম থানা-একজন, এয়ারপোর্ট থানা-একজন, পবা থানা-একজন, কাশিয়াডাঙ্গা থানা-দু’জন, কর্ণহার থানা-একজন, দামকুড়া থানা-একজন ও ডিবি পুলিশ-দু’জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৫.৬০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আগামী দিনে আরও নিরাপদ বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।