নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১২, মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৩:৩১ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান তাদের গ্রেফতার করে। অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য।

আরও পড়ুনঃ  বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ৩ জন, পবা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৫.৫ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল, ১০ লিটার চোলাইমদ ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।