নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:১১। ১৮ মে, ২০২৬।

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২, মাদকদ্রব্য উদ্ধার

জুন ১০, ২০২৪ ৫:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। রোববার (৯ জুন) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সোমবার ১০ জুন) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের নিকট হতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইনে এবং ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।