নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:৫৪। ২৮ মে, ২০২৬।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জুন ১৫, ২০২৪ ৯:৩৬ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ জুন) এখানে উপস্থিত হয়ে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

তাছাড়া এবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ইসলামিক ফাউনন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার নামাজের প্রথম জামাত সকাল ৮টায় শুরু হবে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

এছাড়া রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ডের হারুণ মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।