নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

জানুয়ারি ৯, ২০২৫ ৬:০৫ 👁️ ৩৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদকদ্রব্যসহ ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আশরাফুল ইসলাম আশরাফ (৫০), মো: আরিফ (৩৫) ও মো: মাজহারুল ইসলাম চপল (৩২)। আশরাফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে। সে মহাগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আরিফ পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও মাজহারুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মো: মাহবুব আলমের ছেলে।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।