নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৪০। ১৩ মার্চ, ২০২৬।

এপ্রিলে নির্বাচনের ঘোষণা, প্রতিক্রিয়া জানালো এনসিপি

জুন ৬, ২০২৫ ৯:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এমন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত সময়ের মধ্যে যদি ‘জুলাই সনদ’, ‘জুলাই ঘোষণাপত্র’ ও গৃহীত সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ওই সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুনঃ  ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতিক্রিয়ায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম, ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’-এর আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। তারপরও যদি ঘোষিত সময়সীমার মধ্যেই এসব বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।”

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি শুরু থেকেই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুনঃ  রুয়েটে ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাদের রাজনৈতিক এজেন্ডায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার প্রস্তাব, পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারকেই তারা নিজেদের প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।