নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

জুলাই ১৫, ২০২৫ ৫:৫৩ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন ।

আরও পড়ুনঃ  রেলপথের ছন্দে উন্নয়ন : প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোছা: পলি বেগম (৫০) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ বনপুকুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। সে ১৩ নম্বর ওয়ার্ড মহিলালীগের সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ  ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।