নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:১০। ২৬ মে, ২০২৬।

জামায়াত নেতার আম্মার ইন্তেকালে রাজপাড়া থানা জামায়াতের শোক

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:১০ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরে আলমের শ্রদ্ধেয়া মাতা মোসাঃ সবুরা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর শুরা সদস্য ও রাজপাড়া থানার আমীর অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মনি ও রাজপাড়া থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।

আরও পড়ুনঃ  পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

আরও পড়ুনঃ  তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

মরহুমা মোসাঃ সবুরা খাতুন রাত ১২:৩০ মিনিটে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ টায় লক্ষ্মীপুর চৌরঙ্গী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।