নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:৩৬। ১২ জুন, ২০২৬।

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৮

জুলাই ২৩, ২০২৩ ৪:৪৭ 👁️ ৬৯ views
Link Copied!

স্টাফ রিপোটার : রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৮জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মিহানগর পুলিশের অভিযানে ১৯জন ও জেলা পুলিশের অভিযানে ১৯জন রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এ অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশ।

নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে নগরীর মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ্‌মখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন ও দামুকড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৭.৫০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এদিকে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।