নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

ডিসেম্বর ৫, ২০২৩ ৬:০০ 👁️ ৫৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল সোমবার রাতে ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকাখচিত সন্ধ্যায় হলিউডের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকা।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

মেরিল স্ট্রিপ থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজসহ অনেকেই যোগ দিয়েছিলেন ২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালায়। গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রঙের মখমলের গাউনে লাল গালিচায় হাজির হন দীপিকা। কানে ডায়মন্ডের ঝোলা দুল এবং হাতে পরেছিলেন বালার মতো ব্রেসলেট। সঙ্গে আঙুলে পরেন একাধিক আংটি।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

উল্লেখ্য, দীপিকাকে সর্বশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮’ ও শুটিং ফ্লোরে আছে তাঁর অভিনীত ‘সিংহাম এগেইন’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।