নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আমি তো উনার বউ লাগি না, কিভাবে বলব উনি কোথায়: পিয়া

আগস্ট ২০, ২০২৪ ৬:২৭ 👁️ ৪৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে গোপনে পাড়ি জমিয়েছেন বিদেশে। এদিকে এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিগত সরকারের সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। যদিও গতকাল একটি ভিডিওবার্তা দিয়েছেন সুমন। করেছেন আত্নপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

পিয়া জান্নাতুল বলেন, আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।

তিনি আরও বলেন, কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি।

এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।