নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি আবু সাইদ চাঁদের

জুলাই ১৯, ২০২৬ ১০:২১ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

আরও পড়ুনঃ  উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

রোববার দুপুরে আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।

এ সময় আরডিএ চেয়ারম্যান সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাক্ষাৎ শেষে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয়ে। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।