নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

মার্চ ২০, ২০২৬ ১১:১৯ 👁️ ৬০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে আলি নাঈনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ বলেছে, ‌‌‘‘শুক্রবার ভোররাতে আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।’’

২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা নাঈনি হামলায় নিহত হয়েছেন বলে ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও খবর দিয়েছে। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নাঈনির মৃত্যুর বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনির নিহতের খবর ঘোষণা দিয়েছে।

তবে তিনি ঠিক কখন নিহত হয়েছেন অথবা মধ্যরাত থেকে শুরু হওয়া একের পর এক হামলার সময় এই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশান শহরে বেশ কিছু হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত হন।

মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। কয়েক ঘণ্টা আগে তিনি এই বক্তব্য দেওয়ায় তার হত্যাকাণ্ড নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তিনি সেই বিবৃতির পরে নাকি তার আগেই কোনও হামলায় নিহত হয়েছেন সেটি পরিষ্কার নয়।

সূত্র: এএফপি, আল জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।