নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একদিনে আরো ২৬২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

জুন ২৮, ২০২৫ ৫:২২ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এই সময়ে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

এদিকে গত একদিনে সারা দেশে ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৮০ জন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।