নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কমলো কাঁচা মরিচের দাম

জুলাই ১৫, ২০২৩ ১০:২৯ 👁️ ১৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা কমে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। একই সঙ্গে সপ্তাহজুড়ে অপরিবর্তিত আছে সবজি, মাছ ও মাংসের দাম। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে। সাধারণত বর্ষার কারণে মরিচের গাছ নষ্ট হয়েছে। এ উৎপাদন কমেছে। তবে সরবরাহ বাড়ায় কমেছে দাম।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

সাহেববাজারের খুচরা বিক্রেতা আহমেদ আলী বলেন, কাঁচা মরিচের দাম কমেছে। বাজারে মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। সে হিসেবে গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ টাকা কমেছে দাম। বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। যদিও গত সপ্তায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে।

বাজারে আদা ৩২০ টাকা, রসুন দেশি ২৫০ টাকা, ভারতীয় রসুন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু প্রতিকেজি ৪০ টাকা, দেশি আলু ৫০ টাকা, পটল ৩০ টাকা, লাউ প্রতিটির দাম ৩০-৩৫ টাকা, কচু ৬০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, সজনে ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বাজার করতে আসা মোহাম্মদ সিদ্দিক নামে এক ব্যক্তি বলেন, শুক্রবার অন্যদিনের তুলনায় সাধারণত সবজির দাম বেশি থাকে। কারণ ব্যবসায়ীরা জানেন এদিন মানুষ পুরো সপ্তাহের বাজার করবেন। তাই এদিন তুলনামূলক বেশি দামে সবজি বিক্রি করেন। গত সপ্তাহে আলোচনায় ছিল কাঁচা মরিচ। আমদানি বাড়ায় কমেছে দাম।

সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে মাছের দাম। বাজারে বড় ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৬০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ১০০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, টেংরা ৬০০ টাকা, শিং ৬০০ টাকা, বোয়াল ৬৫০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, চাষের কৈ ৫৫০ টাকা, দেশি কৈ ৬০০ টাকা, বড় তেলাপিয়া ২৫০ টাকা, ছোট তেলাপিয়া ১৫০ টাকা, রুই মাছ ৩৩০-৩৬০ টাকা, কাতল ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

 

এ সপ্তাহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি, সোনালি ২৫০ টাকা, দেশি ৪৫০ টাকা কেজি। গরুর মাংস প্রতিকেজি ৭২০ টাকা ও খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে দাম বেড়েছে ডিমের। ফার্মের মুরগির প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়, সাদা ডিম ৪৪ টাকা, দেশি মুরগি ৬০ টাকা ও হাঁস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, রাজশাহীতে গত সপ্তাহের তুলনায় মরিচ ও পেঁয়াজের দাম কমেছে। বাজারের সরবরাহ পাড়ায় মূলত দাম কমেছে। আমরা বাজার মনিটরিং করছি। আশা করছি সামনের সপ্তাহে দাম আরও কমবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।