নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কাকে পেটানোর ইঙ্গিত দিলেন পরীমণি

অক্টোবর ৪, ২০২৩ ৩:৪২ 👁️ ১৩৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক: নিজের ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী পরীমণি
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় রয়েছেন তিনি। একইসঙ্গে আলোচনা চলছে পরীমণি অভিনীতি সর্বশেষ ওয়েব সিরিজ “পাফ ড্যাডি” নিয়ে। সিরিজটির প্রচার বন্ধে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

এসব নিয়ে আলোচনা মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম “বঙ্গ বিডি”র ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে পরীমণির সাক্ষাৎকার। একাধিক খণ্ডে প্রকাশিত সাক্ষাৎকারে “পাফ ড্যাডি” ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরীমণি।

“পরীমণি আনপ্লাগড” শিরোনামের সেই সাক্ষাৎকারের সর্বশেষ খণ্ডে উপস্থাপিকার তাকে প্রশ্ন করেন, “নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি?”

এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।”

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

তিনি আরও বলেন, “কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা! আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ—জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।”

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

পরীমণিকে উপস্থাপিকা প্রশ্ন করেন, “ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে?” উত্তরে পরীমণি বলেন, “ সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।”
বাস্তব জীবনে পরীমণি কাউকে পিটিয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।”

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এ বছরের ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে তালাকের নোটিশ পাঠিয়েছেন পরীমণি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।