নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কাশ্মীরের জঙ্গলে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪ ভারতীয় সেনা

নভেম্বর ২২, ২০২৩ ৯:২৮ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাজি মলের ঘন জঙ্গলে ভয়াবহ সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত পাওয়া খবরে এক সেনা কর্মকর্তা এবং তিনজন সৈন্য নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রতিবেদন জানিয়েছে, গোয়েন্দা তথ্য আসে বাজি মলের জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ নভেম্বর) সকালে ওই জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল এবং জম্মু- কাশ্মীর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই সন্ত্রাসীরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। বুধাল তহসিলের গুল্লার-বহরোতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সংঘর্ষ চলছে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সন্ত্রাসীকে ঘিরে রেখেছে যৌথবাহিনী। এছাড়া কালাকোট এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত বাজি মলের জঙ্গলে এনকাউন্টার মিশন চলছে এ যৌথবাহিনীর।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গত কয়েক বছরে এই এলাকায় একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হন।

বিভিন্ন সূত্রের খবর, সন্ত্রাসীরা লুকিয়ে তাদের কার্যক্রম চালাতে বাজি মলের ঘন জঙ্গলটি ব্যবহার করছে। সন্ত্রাসীরা লুকাতে ঘন জঙ্গল, আলপাইন বন ও পাহাড়ের খাঁজ ব্যবহার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।