নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:০৫। ৩১ মে, ২০২৬।

কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা

নভেম্বর ৩, ২০২৫ ১০:৪২ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন। এই আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুনঃ  ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

ভাবনা বলেন, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু যায় আসে না।’

আরও পড়ুনঃ  ইরানে মার্কিন হামলা, যে কোনো সময় ভাঙতে পারে যুদ্ধবিরতি

এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী ভাবনা স্পষ্ট করে দিলেন- পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন না। তার কথায়, যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।