নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

মার্চ ১৪, ২০২৫ ৬:১৪ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত, এর মধ্যে দুটিতেই তারা শিরোপা উৎসব করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও একই ফরম্যাটে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। সবমিলিয়ে তারা বর্তমানে সোনালী সময় পার করছে। এরই মাঝে চলতি বছরের বাকি সময়ের জন্য ভারত বিভিন্ন দেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করেছে। তালিকায় আছে বাংলাদেশ সফরও।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। ভারত মেগা টুর্নামেন্টটির আগপর্যন্ত নিজেদের ওয়ানডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা করেছে, তবে তাদের সেই এফটিপি সূচিতেও পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশে সফর করতে পারে রোহিত-কোহলি-বুমরাহরা। যেখানে টাইগারদের সঙ্গে তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যদিও সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া ২০২৫ সালে আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই অবসর নেওয়ার গুঞ্জন ছিল দুই ভারতীয় অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির। তবে সেই পথে না হাঁটায় দুজনেই তাদের ওয়ানডে ক্যারিয়ার আরও লম্বা করবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে রোহিত-কোহলির পরিকল্পনায় রয়েছে ২০২৭ বিশ্বকাপও। ওই বছরের অক্টোবর-নভেম্বরে আফ্রিকান ভূমিতে আইসিসির এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। এখন থেকেই ‍টুর্নামেন্টটিকে গুরুত্ব দিয়ে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা সাজাচ্ছে ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।